মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও সমাবেশ | যুব উলামা কল্যান পরিষদ ফরিদপুর
গতকাল ১৮ আগষ্ট ২০১৮ইং
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও সমাবেশ হয়েছে ফরিদপুরে। শনিবার আছর নামায শেষে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর ব্যানারে কয়েক শ’ মুসল্লি চক বাজার জামে মসজিদ থেকে একটি র্যালি মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর শীর্ষ নেত্রীবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে হাফেজ মাওলানা শামসুল হক, মুফতী মোস্তাফা কামাল, মাওলানা আবু নাসির, মুফতী মুস্তাফিজুর রহমান, মাওলানা ক্বারী আতাউর রহমান, মুফতী আমিনুল ইসলাম, মাওলানা আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এই ৩টির একটি ও ইসলাম সমর্থন করে না। শুধু সরকার ই এর নির্মূল চায় না, হক্কানী আলেম উলামা দেশ-প্রেমিক জনতা এর নির্মূল চায়।
বক্তারা আরও বলেন, এদেশের উলামায়ে একরাম এর অবস্থান স্পষ্ট করতে চাই। এদেশের ওলামায়ে একরাম কখনও কোন ভাবেই অবৈধ ভাবে কোন কিছু অর্জন করতে চায় না। মাদক কে যেভাবে ঘৃণা করি, সন্ত্রাস কে ও একই ভাবে ঘৃণা করি। মাদক এবং সন্ত্রাস কে যেভাবে ঘৃণা করি, তার চাইতে বেশি ভাবে ধর্মের নামে জঙ্গিবাদ কে ঘৃণা করি।
সুতরাং আলেম উলামাদের জঙ্গিবাদের তত্মা লাগিয়ে কেউ রক্ষা পাবে না। জাতির কাছে স্পষ্ট এদেশের কোন হক্কানী উলামায়ে একরাম এ পর্যন্ত জঙ্গিবাদের কোথাও প্রমানিত হয় নাই। যত রকমের অপবাদ দিয়েছো তা স্পষ্ট হয়ে গিয়াছে।
মাজার পুজারীরা বিভিন্ন জায়গায় মাদক এর আড্ডা বসায়। মাজার পুজারীদের মত অন্য কেউ এত মাদক এর আড্ডা বসায় না। পুলিশ ভাইদের বলতে চাই বাংলাদেশর প্রত্যেকটা মাজার তল্লাসী করলে অনেক মাদক পাওয়া যাবে। তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশর সকল ভন্ড মাজার গুলো উচ্ছেদ করে উরস মুক্ত বাংলাদেশ গড়তে হবে।
এ সময় বক্তারা আরোও বলেন, প্রিয় ফরিদপুর বাসী আপনারা অবগত হয়েছেন। যুব উলামা কল্যান পরিষদ ফরিদপুর সমাজের যত ধরনের অন্যায়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ বেহায়াপনা অশ্লিলতার বিরুদ্ধে সেচ্চার হয়েছে। ভবিৎসতে আরো সেচ্চার থাকবে।
মাদক এর মাধ্যমে ফরিদপুর শহর সহ সারা বাংলাদেশে যেই ভাবে যুব সমাজ ধ্বংস হচ্ছে এর একমাত্র কারন আমাদের মধ্যে, যুব সমাজের মধ্যে, দ্বীনি ইসলামের বুঝ নাই।
মাদক সমস্ত গুনাহের মূল। কিছু মাদক (বিড়ি, সিগারেট) এর অনুমোদন দিয়ে আবার কিছু মাদকে না বলে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভাব নয়। আমরা সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি "মাদকে নিয়ন্ত্রণ না করে নির্মূল করুন"।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।












No comments