মোবারকবাদ মাওলানা ফজলুর রহমান ! শাবাশ পাকিস্তানের রাসুলপ্রেমিক জনতা | শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক | Qawmi News BD 24
কওমী নিউজ বিডি ২৪ :
মোবারকবাদ মাওলানা ফজলুর রহমান ! শাবাশ পাকিস্তানের রাসুলপ্রেমিক জনতা | শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক![]() |
| Allama Mamnul Haq |
আন্দোলনকারীদের রাজপথ ও সংসদ উভয় স্থানে দাবি ছিল আরো কঠোর-নেদারল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ৷ পাকিস্তানের রাজনীতিতে মুত্তাহিদা মজলিসে আমল ও মাওলানা ফজলুর রহমানের প্রভাব স্পষ্ট ৷ তার উপর নির্বাচনী কারচুপির বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যপ্রতিষ্ঠা ও প্রতিবাদের ক্ষেত্রে তাদের মুখ্য ভূমিকায় ইমরান খান সরকারের উপর তাদের প্রচন্ড চাপ রয়েছে ৷ আর তাই পাকিস্তানের সংসদে এ বিষয়ে পদক্ষেপ গৃহিত হতে কালবিলম্ব হয়নি ৷ ও দিকে অবস্থা বেগতিক দেখে নেদারল্যান্ড দ্রূত সিদ্ধান্ত নেয় এবং ঘৃণিত কার্টুন প্রতিযোগিতা স্থগিত হয় ৷
এ
ঘটনা প্রমাণ করল, মুসলিম দেশগুলো শক্ত ভূমিকা নিলে সাম্প্রদায়িক ইসলাম
বিদ্বেষীরা ইসলামবিরোধিতায় সুবিধা করতে পারে না ৷ এমন একটি প্রেক্ষিতে
বাংলাদেশের কোনো ভূমিকা না থাকা জাতি হিসাবে আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক ৷
তবে পাকিস্তানের রাসুলপ্রেমিক তাওহিদী জনতার ভূমিকা ও সরকারের তরিৎ
পদক্ষেপ থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি ৷ দেশের ভিতরে-বাহিরে নবীর
দুশমনদের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠতে হবে ৷ সাম্প্রতিক ইসলামের বিরুদ্ধে
কটুক্তিকারী আসাদ নূরকে মুক্তিপ্রদানের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হওয়া চাই ৷
আজ
নগরের মুহাম্মাদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী
নেদারল্যান্ডে নবীজীর কার্টুন প্রতিযোগিতার আয়োজনকে ধিক্কার জানিয়ে মিছিল
করেছে ৷ আসাদ নূরের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ঘোষিত কর্মসূচীতে সংহতি
জানিয়েছে ৷ এই জাতীয় মানবতা ও সভ্যতাবিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে
আমাদেরকে স্বোচ্চার ভূমিকা রাখতে হবে ৷ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এ
ক্ষেত্রে তৎপর থাকার প্রত্যয় রয়েছে ৷ বৃহত্তর আন্দোলনের জন্য প্রয়োজনের
ক্ষেত্রে কওমী ফোরামও ইনশাআল্লাহ একটি প্লাটফর্ম হতে পারে ৷



No comments