চলছে জামিয়া রাহমানিয়ার ফুযালা সম্মেলন'১৮ প্রস্তুতি | Qawmi News BD 24
কওমী নিউজ বিডি ২৪ :
১৯৮৬ থেকে ২০১৮ তেত্রিশ বছরের সফল শিক্ষাঙ্গণ জামিয়া রাহমানিয়া আরাবিয়া ৷ শাইখুলহাদীস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর নামের সাথে একাকার হয়ে যাওয়া এক অনবদ্য নাম জামিয়া রাহমানিয়া ৷১৮৫৭এর সিপাহী বিপ্লব বাহ্যত ব্যর্থ হয়ে যাওয়ার পর জাতি ও মিল্লাতে ইসলামিয়ার শেষ দূর্গ হিসাবে গড়ে তোলা হয়েছিল দারুল উলূম দেওবন্দ ৷ তাই দারুল উলূম দেওবন্দকে আমরা নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং জাতীয় বিপ্লবের সূতিকাগার হিসাবেই জানি ৷ শায়খুল হিন্দের উত্তরসূরী শায়খুল হাদীসের হাতে গড়া জামিয়া রাহমানিয়াও দারুল উলূমের পূর্ণাঙ্গ অনুসরণের পথে চলেছে প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই ৷ তিন দশকের দৃপ্ত পথচলার পথে পথে স্থাপন করেছে অবিস্মরণীয় বহু মাইলফলক ৷ ইসলাম ও জাতির প্রয়োজনে বিভিন্ন ময়দানে ভূমিকা রাখার মত যোগ্য সন্তান গড়ে জামিয়া রাহমানিয়া আজ বাংলাদেশে এক অনন্য মাদারে ইলমী ৷ যার শাখা-প্রশাখা ছড়িয়ে আছে বাংলার প্রতিটি জনপদে ৷ শায়খুল হাদীসের রেখে যাওয়া এই ইলমী স্রোতধারাকে আরো শাণিত করার উদ্যোগ নিয়েছে তার উত্তরসূরীরা ৷ পদক্ষেপ নিয়েছে কৃতিসন্তানদেরকে সংগঠিত করে দেশ ও মিল্লতের খেদমতে নিজেদের ভূমিকাকে আরো বলিষ্ঠ করার ৷ আগামী ১৭নভেম্বর'১৮ শনিবার জামিয়া রাহমানিয়ার ফারেগীন ও প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুযালা সম্মেলন ৷ এ লক্ষ্যে ইতিমধ্যে শুরু করা হয়েছে কার্যক্রম ৷ চলছে বহুমুখী পদক্ষেপ ৷ গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি ৷ চলছে সালওয়ারী প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ৷ এগিয়ে চলছে স্মারক প্রকাশের কাজ ৷ ফুযালা সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে ৷ এর মধ্যেই প্রতি বছরের ফারেগীনদেরকে নিজ নিজ বর্ষের পুনর্মিলনী করার তাগিদ দেয়া হয়েছে প্রস্তুতি কমিটির তরফ থেকে ৷
দেশ-বিদেশে রাহমানিয়ার ফারেগীন(হিফজ, দাওরা, ইফতা ও তাফসীর)সহ আগ্রহী প্রাক্তন অন্যান্য ছাত্রদেরকেও দ্রূত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ সেই সাথে প্রত্যেককে যার যার অবস্থান থেকে সম্মেলনসহ জামিয়া রাহমানিয়ার সকল কার্যক্রমকে সফল করার আহ্বান জানানো হয়েছে ৷
রেজিস্ট্রেশন বা সম্মেলন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন -01733656408

No comments