Header Ads

Header ADS

ফরিদপুরে হেফাজতে ইসলামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল | Qawmi News BD 24


বক্তব্য দিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক -মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ছবিঃকওমী নিউজ বিডি
কওমী নিউজ বিডি ২৪ : ভোলায় আল্লাহ, রাসুল (সাঃ) ও ফাতেমা (রাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখা আয়োজিত এ কর্মসূচীতে আলেম ওলামাদের সাথে সাধারণ মুসুল্লীগণ যোগ দেন। আজ মঙ্গলবার বিকেলে শহরের আলিপুরে গোরস্থান জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এসময় হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা আকরাম আলী ও সামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি কামরুজ্জামান, হেফাজতে ইসলামের জেলা শাখার সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী, সহ-সভাপতি মাওলানা নিজামুদ্দিন, মাওলানা জহুরুল হক, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা শামচুল হক, মাওলানা আরিফ বিল্লাহ- কুষ্টিয়া, মাওলানা সাদেকুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম ভাষানী, হাফেজ মুহাম্মাদুল্লাহ প্রমূখ।

ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ, রাসুল (সাঃ) ও ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে সভা ও মিছিল করা হয়।
বক্তাগণ ভোলার বোরহানউদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ জমায়েতে পুলিশের নির্বিচার গুলির তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেন। তারা আল্লাহ ও নবি (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে বিপ্লব চন্দ্রের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, ওই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বক্তব্য দিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক -মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ছবিঃকওমী নিউজ বিডি
বক্তাগণ অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও ইসকন এই পরিবেশ বিনষ্টের পায়তারা করছে। এজন্য তারা ইসকনকে নিষিদ্ধ করারও জোর দাবি জানান। তারা বলেন, একটি দেশের ইশারায় দেশে অশান্তি সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে। দেশে যখন দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে তখন কেনো এভাবে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেয়ার জন্য এমন একটি ঘটনার সৃষ্টি করা হলো তা খুঁজে বের করা দরকার।
সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা জহুরুল হক।

1 comment:

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আলিয়াবাদ ইউনিয়ন উলামা ও আইম্মাহ্ পরিষদ প্রতিবাদ সমাবেশ

 ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আলিয়াবাদ ইউনিয়ন উলামা ও...

Powered by Blogger.